শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম জাতীয় মৎস্য পক্ষ শুরু হচ্ছে রোববার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশি যাত্রীদের ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্রগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু ইজারাদারকে থাপ্পড় মারা ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা মালয়েশিয়ার হাইকোর্টের

কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে: নাহিদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার
???? ???????? ?? ?????? ????? ???????? ??? ????? ???? ???????? ????: ?????

জনগণের সঙ্গে প্রতারণা করে কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটা জাতীয় ঐক্য নয়। সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত স্বার্থের ভিত্তিতে লড়াই-ই হলো জাতীয় ঐক্য।
এ সময় কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনে শ্রম কমিশন ও স্বাস্থ্য কমিশন নিয়ে আলোচনা হয়নি।
উল্লেখ্য, শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা ছাড়াও ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জুলাই সনদে সই করার কথা রয়েছে। তবে ইতোমধ্যে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এদিকে জুলাই সনদ সংশোধনসহ ৩ দফা দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত থেকে সংসদ ভবন এলাকায় অবস্থান করছে জুলাই যোদ্ধারা। সবশেষ শুক্রবার দাবি আদায়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়েছেন তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories