শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম জাতীয় মৎস্য পক্ষ শুরু হচ্ছে রোববার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশি যাত্রীদের ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্রগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু ইজারাদারকে থাপ্পড় মারা ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা মালয়েশিয়ার হাইকোর্টের

চট্রগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকেজের বিষয়টি পরীক্ষা করতে গেলে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত জানতে পেরেছি পাঁচ শ্রমিক মারা গেছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, পাঁচজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মারা যাওয়াদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন সানি দাস, পলাশ দাস ও মোহাম্মদ হাবিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা শিপইয়ার্ডটিতে কাজ করছিল। হঠাৎ সেখানে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর তাদের হাসপাতালে নেওয়া হলে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে আরও দুজন মারা যায়। অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুক্রবার ইয়ার্ড বন্ধ রয়েছে। সকাল ১০টার সময় স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ হয়। এতে স্থানীয় বহিরাগত কিছু লোক তা দেখতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে প্রথমে তিনজনের মৃত্যু হয়েছে। পরে আরও দুইজন হাসপাতালে মারা গেছে শুনেছি।
এ বিষয়ে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের এডমিন সাইফুজ্জামান বলেন, বিস্ফোরণের ঘটনা ঘটেনি। গ্যাস লিক হয়ে বিষক্রিয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন কয়েকজন। অনেকে প্রথমে বিস্ফোরণ মনে করেছিল।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী ফখরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। গ্যাস লিকেজ হয়ে চারজন মারা যাওয়ার তথ্য পেয়েছি। হয়তো হাসপাতালে আরও মারা যেতে পারে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান বলেন, ১০ শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে বেশকয়েকজন মারা গেছে। বাকিদের সর্বশেষ অবস্থা এখনো জানা যায়নি। গ্যাস নির্গমন নাকি বিস্ফোরণ সেটি খতিয়ে দেখার পাশাপাশি এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories