মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ইন্দুরকানীতে আওয়ামীলীগের নেতা নাসির গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৯০ বার

পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় মো. নাসির উদ্দিন ফকির (৪৯) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রভাবশালী সদস্য রয়েছেন ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,গত বছরের ৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন রাতে উপজেলা বিএনপির নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ঘোষেরহাট বাজারে মিছিল করে বিএনপি সমর্থকরা। পরে ৫ই সেপ্টেম্বর স্থানীয় জাতীয়তাবাদী তাতী দলের নেতা মোঃ কবির শেখ বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় মামলা করেন। এই মামলায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories