রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভান্ডারিয়ায় বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের উদ্বোধন

ভান্ডারিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ বার

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪ গ্রামকে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ভান্ডারিয়া ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়ার উদ্দ্যোগে ‘আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হবে বাল্যবিবাহ মুক্ত’ শ্লোলগানকে সামনে রেখে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। এ ক্যাম্পেইনের একসাথে কাজ কারার জন্য সংহতি প্রকাশ করেন ব্রাক।

সীমা রানী ধর তার বক্তব্যে বলেন, “করোনা মহামারির প্রভাবে গ্রামে গঞ্জে বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহেই আমরা দুটি বাল্যবিবাহ বন্ধ করেছি। আমাদের আগোচরে আরও অনেক শিশুর বিয়ে হয়ে যাচ্ছে। সকলকে আহ্বান করি, আপনারা সক্রিয় হয়ে বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হোন। সমাজের মানুষদের সচেতন করেন। ভান্ডারয়ায় আর একটিও বাল্যবিবাহ দেখতে চাই না।

ওয়ার্ল্ড ভিশন ভান্ডারিয়া অফিসের ম্যানেজার লিন্ডা দফো বলেন, “আমরা চাই ভান্ডারিয়ায় ১৮ বছরের আগে কোনো মেয়ে শিশুর বিয়ে না হয়। এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে ভান্ডারিয়া উপজেলায় তেলিখালি, মাটিভাঙ্গা, রাজপাশা এবং দক্ষিণ শিয়ালকাঠি এই চারটি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। গ্রামগুলোতে শিশুরা শিক্ষায়, স্বাস্থ্যে ও সচেতনতায় সুনাগরিক হয়ে গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আসমা আক্তার, গৌরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, তেলিখালী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন বাদল, ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক বজলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবদুল ওহাব হাওলাদার, উপজেলা সমাজ সেব সমাজ সেবা কর্মকতর্কা ভবানি শংকর, ব্র্যাকের জেলা ম্যানেজার জনাব জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এছাড়াও বিভিন্ন শিশু ফোরামের প্রতিনিধি ও গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories