শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

পিরোজপুরে সাংবাদিকদের সাথে এমপি জেসমিন সুলতানার মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪১ বার

পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের (৩৪৯) সংসদ সদস্য জেসমিন সুলতানা।
শুক্রবার (৩ জুলাই) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
‎​পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও প্রেসক্লাবের আজীবন সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক সারিতে বসে সংসদ সদস্য জেসমিন সুলতানা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
‎​মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ।
‎এ সময় পিরোজপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হকসহ পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, পিরোজপুর সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ পিরোজপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
‎​অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য জেসমিন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
‎​সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে সংসদ সদস্য জেসমিন সুলতানা বলেন, “পিরোজপুরের সার্বিক উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এলাকার মানুষের অধিকার আদায়ে এবং উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।
‎​মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ পিরোজপুরের স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন এবং জেলার উন্নয়নে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। সংসদ সদস্যও পিরোজপুরের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories