রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১০ বার

অমর একুশে বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে সৃজনশীল বই প্রকাশক সমিতি, ঢাকা। প্রকাশকদের বিদ্যমান দুটি সংগঠনের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় ছাড়াই বাংলা একাডেমি পরিচালনা কমিটি গঠন করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
সম্প্রতি এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাঈদ বারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান এ দাবি জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, দেশের সৃজনশীল প্রকাশনাশিল্পের প্রতিনিধিত্বকারী প্রকাশকদের সংগঠনগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বইমেলার মতো গুরুত্বপূর্ণ জাতীয় সাংস্কৃতিক আয়োজনের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা একাডেমির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলা একাডেমি ইতোমধ্যে অমর একুশে ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারি থেকে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রকাশকদের দাবি, এ সিদ্ধান্ত বইমেলার দীর্ঘদিনের ঐতিহ্য ও চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত কয়েকজন প্রকাশকের রাজনৈতিক ভূমিকা নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে তাঁদের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে ভূমিকা পালন, জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতা এবং আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান প্রচারের অভিযোগ তোলা হয়েছে।
সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়নে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক পরিসর সংকুচিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর সাংস্কৃতিক অঙ্গনে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মুক্তচিন্তার পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু বিভিন্ন মহলের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগপন্থী সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বলয়ের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা উদ্বেগজনক।
বিবৃতিতে বলা হয়, অমর একুশে বইমেলা কোনো রাজনৈতিক মতাদর্শের পুনর্বাসনকেন্দ্র হতে পারে না। এটি মুক্তচিন্তার লেখক, প্রকাশক, পাঠক ও সংস্কৃতিকর্মীদের সম্মিলিত সৃজনশীলতার জায়গা। তাই পরিচালনা কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যাঁদের ভূমিকা ও কার্যক্রম বইমেলার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিবৃতিতে সৃজনশীল বই প্রকাশক সমিতি তিনটি দাবি জানায়। দাবিগুলো হলো—অবিলম্বে অমর একুশে বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠন, প্রকাশকদের বিদ্যমান দুটি সমিতির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এবং পরিচালনা কমিটিতে প্রকাশনাশিল্পের প্রকৃত অংশীজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
বিবৃতির শেষাংশে সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, বাংলা একাডেমি জাতীয় এই সাংস্কৃতিক আয়োজনের মর্যাদা, গ্রহণযোগ্যতা ও সর্বজনীনতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। অতীতের বিশেষ রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে লেখক, প্রকাশক ও পাঠকদের সম্মিলিত অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য বইমেলা আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories