রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১০ বার

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে ২৪টি পরিবারের মাঝে ৪৮টি ছাগল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘সামাজিক ব্যবসাভিত্তিক ছাগল পালন প্রকল্পের’ আওতায় শনিবার (২১ নভেম্বর) সকালে বাজিতপুর উপজেলার মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার হলরুমে এ ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন। অনুষ্ঠানে ২৪টি পরিবারের প্রত্যেককে দুটি করে ছাগল দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সুদীপ্ত নাগ হিমেল এবং বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নাসরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) নূরে হায়াত আফসানা।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, তাঁরা সমাজের সম্পদ। তাঁদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ছাগল পালনের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি ছাগল থেকে পর্যায়ক্রমে আরও ছাগল উৎপাদনের মাধ্যমে পরিবারের আয় বাড়ানো সম্ভব। এতে সন্তানদের লেখাপড়া ও চিকিৎসার ব্যয় মেটানো সহজ হবে।
তিনি আরও বলেন, এ ধরনের মানবিক উদ্যোগে জেলা পরিষদ সব সময় পাশে থাকবে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে যে নিরলস কাজ করে যাচ্ছে, তা সত্যিই অনুকরণীয়।
বিশেষ অতিথি উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সুদীপ্ত নাগ হিমেল উপকারভোগীদের ছাগল পালনের সঠিক পদ্ধতি, খাবার, টিকাদান ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি বলেন, নিয়মিত পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ছাগল পালন করে পরিবারগুলো অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ২৪টি প্রতিবন্ধী ব্যক্তি ও শিশু পরিবারের প্রতিনিধিদের হাতে দুটি করে মোট ৪৮টি ছাগল তুলে দেন। বিনামূল্যে ছাগল পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে আনন্দের সৃষ্টি হয়। এ সময় তাঁরা আয়োজক প্রতিষ্ঠান ও দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories