বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

হালুয়াঘাটে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম আটক-২

সমীর সরকার,ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ উঠেছে লিমন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে পৌর এলাকা পাগল পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন। তিনি জানান, হালুয়াঘাট পৌর এলাকায় কর্তব্যরত পুলিশ মোটরসাইকেল তল্লাশি করার সময় লিমন নামে এক যুবককে থামিয়ে তল্লাশি করতে চাইলে তল্লাশি না করার জন্য তর্কে জড়ায় সে যুবক, এক পর্যায়ে কর্তব্যরত কনস্টেবল ইজাউল হক ভূঁইয়া (এজাজ) কে লক্ষ্য করে ধারালো দা দিয়ে পিছন থেকে কোপ দিলে পুলিশ সদস্য গুরুতর আহত হয়,আহত ইজাউল হককে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার হয়, প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। অভিযুক্ত লিমন হালুয়াঘাট উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিনের ছেলে। অভিযুক্ত যুবকের ব্যবহৃত মোটরবাইকটি পুলিশ জব্দ করেছে ।জিজ্ঞাসাবাদের জন্য লিমনের পিতা রুহুল আমিনকে হালুয়াঘাট থানায় ডেকে আনা হয়েছে এবং তার ছেলে লিমনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে অপরাধীকে যেন অপরাধী হিসেবে গণ্য করা হয়,সে যে দলেরই হোক না কেন, অপরাধীর দায় কখনো দল গ্রহণ করবেনা, এ ব্যাপারে পুলিশকে কঠোর হওয়ার অনুরোধ করেন স্থানীয় নেতৃবৃন্দ। তবে ছেলের অপরাধে বাবাকে দায়ী করা ঠিক হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories