ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা উত্তর গ্রামের কৃতি সন্তান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) প্রাপ্ত বিজন কান্তি সরকারকে তার নিজ গ্রামে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করেছেন গ্রামবাসী। ১০ এপ্রিল তিনি দুইদিনের সরকারি সফরে হালুয়াঘাটে আসেন। এর মধ্যে ১০ এপ্রিল রোজ শুক্রবার হালুয়াঘাট বাজারস্থ রাধা গোবিন্দ মন্দিরে রাম সাহা উৎসবে যোগদান এবং বক্তব্য প্রদান করেন।পরে রাতে হোটেল ইমেক্সে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মরহুম আলী আজগরের ৫ম মৃত্যু বার্ষিকী পালনে এক অনুষ্ঠানে যোগদান করেন।১১ এপ্রিল রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় নিজ গ্রাম উত্তর খয়রাকুড়ি সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির,শ্রী শ্রী দূর্গা মাতা মন্দির আয়োজনে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে সংবর্ধনা দেওয়া হয়। গ্রামবাসী সকলে এক হয়ে প্রথমবারের মত মন্ত্রী পদ মর্যাদায় একজনকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।গ্ রামের ছোট বড় সকলকে একসাথে পেয়ে নিজেও আবেগে আপ্লুত হয়ে পড়েন বিজন কান্তি সরকার। তিনি মন্দির প্রাঙ্গনে এসে পৌছালে গেইট থেকে ফুল ছিটিয়ে তাকে বরন করে নেন গ্রামে বৃদ্ধ বর্ণিতা যুব শিশু কিশোর সকলে। গ্রামের বয়োজ্যেষ্ঠ এবং সাবেক সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রথমেই তাকে ফুল দিয়ে বরন করে নেয় পুজা উদযাপন কমিটি, রাধা গোবিন্দ মন্দির ও দূর্গামাতা মন্দির, সনাতন যুব সংঘ, কামাক্ষা মাতা মন্দির কমিটি, শ্মশান মন্দির কমিটি, রেনেসাঁ কো অপারেটিভ, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যক্তিবর্গ। পরে বক্তব্য রাখেন হালুয়াঘাট পৌর বিএনপির নেতা বিপুল ঘোষ,পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ সাহা, হিন্দু কল্যান ট্রাস্ট এর ট্রাস্টি মন্টি সরকার প্রমুখ।
এসম উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন কমিটির সহ সভাপতি সজল সরকার, সাংগঠনিক সম্পাদক সমীর সরকার লিটন, সদস্য রন্জয় সরকার, গকুল সরকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় সরকার, আনন্দ ঘোষ,বিকাশ সরকার,তাপস সরকার,অমলেন্দু সরকার,নয়ন দাস,সুশিল ভাট,নয়ন সরকার, কমল আচার্য, লিটন রায় চৌধুরী, অপু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজন কান্তি সরকার বক্তব্যে বলেন, তাকে নিজ গ্রামের মানুষ এমনভাবে বরন করে নেবেন ভাবতে পারেননি। স্বতঃস্ফূর্ত ভাবে সকলে তাকে বরণ করে নেওয়াকে আন্তরিক ভাবে গ্রহন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই গ্রামে বেড়ে উঠার পিছনে তার শিক্ষক, পরামর্শদাতা, প্রয়াত বয়জেষ্ঠদের কৃতজ্ঞতার সহিত স্মরণ করেন। তিনি প্রতিটি ব্যাক্তির নাম শ্রদ্ধার সহিত স্মরণ করে কি ভাবে তারা তাকে এ পর্যন্ত এনেছেন তার বর্ণনা দেন। তিনি তার দায়িত্ব পালনকালীন সময়ে সবার সহযোগিতা ও কামনা করেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মন্দির কমিটির সম্পাদক স্বপন ধর।
Leave a Reply