শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

গাজীপুরে নিশাত বস্তিতে রহস্যজনক আগুন, পুড়ল ৪০টি ঘর

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার

গাজীপুরের টঙ্গীতে নিশাত বস্তিতে রহস্যজনক আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ৪০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গাজীপুর মহানগরীর ৫৫ নং ওয়ার্ডের মাছিমপুর এলাকার নিশাত মহল্লার বস্তিতে এ আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির একটি ঘরে রহস্যজনক ভাবে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরা স্টেশনের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকাটিতে প্রবেশের রাস্তা সংকীর্ণ ও অপর্যাপ্ত হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories