শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

নিউজিল্যান্ডকে হারাতে পারলেই মিরাজ-শান্তদের মিলবে সুখবর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো কিছু করতে পারলে র‍্যাঙ্কিংয়ে বড় সুবিধা পেতে পারে বাংলাদেশ। আর সেই লক্ষ্যেই চোখ এখন কিউইদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লড়াইয়ে প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেহেদী হাসান মিরাজদের জন্য।
শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।
সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম স্থানে। তাদের রেটিং পয়েন্ট ৭৯। অন্যদিকে নিউজিল্যান্ড আছে অনেক এগিয়ে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষের দিকে অবস্থান করছে কিউইরা।
এই সিরিজের ফলাফল র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন না আনলেও বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারে, তাহলে দলটির রেটিং পয়েন্টে কিছুটা উন্নতি ঘটবে এবং অবস্থান আরও শক্ত হতে পারে। তিন ম্যাচের সবগুলো জিতলে বাংলাদেশের রেটিং বাড়তে পারে প্রায় ৬ পয়েন্টের কাছাকাছি, যা তাদের মোট পয়েন্টকে ৮৫-এর আশেপাশে নিয়ে যাবে। তবে এতে র‍্যাঙ্কিং অবস্থান পরিবর্তন নাও হতে পারে, নবম স্থানেই থাকার সম্ভাবনা বেশি।
অন্যদিকে সিরিজ ২-১ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট কিছুটা বাড়বে, আর ১-২ ব্যবধানে হারলেও সামান্য কমে যেতে পারে। তবে বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
ইংল্যান্ড বর্তমানে ৮ নম্বরে আছে ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো ফল করলে তাদের সঙ্গে ব্যবধান কমে আসবে, যা ভবিষ্যতে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ে সহায়ক হতে পারে।
নিউজিল্যান্ড যদি সিরিজে ক্লিন সুইপ করে, তাহলে তাদের রেটিং পয়েন্টে খুব সামান্য পরিবর্তন হবে। তবে উল্টোভাবে, যদি তারা হোয়াইটওয়াশ হয়, তাহলে কিছু পয়েন্ট হারাতে পারে, যদিও অবস্থান খুব বেশি বদলাবে না।
আইসিসির নিয়ম অনুযায়ী, ৩১ মার্চের র‍্যাঙ্কিং বিবেচনায় আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দল নির্ধারণ করা হবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি অংশ নেবে। বাকি সেরা আট দল র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে যাবে। স্বাগতিক নামিবিয়া পূর্ণ সদস্য না হওয়ায় তাদের বাছাইপর্ব খেলতে হবে।
সব মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজ তাই বাংলাদেশের জন্য শুধু আরেকটি দ্বিপাক্ষিক সিরিজ নয়, বরং বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার পথে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories