বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

ঠোঁটের কালো দাগ শত চেষ্টায়ও কমছে না? দূর হবে যে ৪ উপায়ে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার
ঠোঁটের কালো দাগ শত চেষ্টাও কমছে না? এই ৪ উপায়ে দূর হবে দাগ

হাত-পা-মুখ-গলার যত্ন নেয়ার পাশাপাশি প্রতিটি মানুষেরই ঠোঁটের যত্ন নেয়া উচিত। কেননা, কারও সঙ্গে দেখা হলে প্রথমেই মুখের দিকে নজর পড়ে। এ কারণে মুখের প্রতিটি ক্ষেত্রে বিশেষ যত্নের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে প্রাধান্য পায় ঠোঁট।
নানা কারণেই ঠোঁট কালো হয়ে থাকে। কিন্তু কারণ যেটিই হোক না কেন, সেই দাগ তো দূর করতেই হবে। এ জন্য চেষ্টার ত্রুটি থাকে না। কেউ কেউ বাজার থেকে নিম্নমানের বিভিন্ন প্রসাধনীও ব্যবহার করেন। কিন্তু তাতেও তেমন ফল পাওয়া যায় না। এবার ঠোঁটের কালো দাগ দূর করার কয়েকটি উপায় জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক-
লিপবাম:
খুম কম দামের লিপ বাম ব্যবহার করা ঠিক নয়। সুগন্ধী যুক্ত লিপবামও ব্যবহার করা যাবে না। লিপবাম কেনার সময় দেখতে হবে, এতে এসপিএফ রয়েছে কিনা। অন্তত ৩০ এসপিএফ রয়েছে এমন কোনো লিপবাম ব্যবহার ভালো।
চিনি ও মধুর প্যাক ঠোঁটের মরা চামড়া দূর করার জন্য বেশ কার্যকর। চাইলে বাদাম তেলও লাগাতে পারেন। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে। চাইলে অ্যালোভেরা জেলের সঙ্গে অল্প পরিমাণ চিনি মিশিয়ে তা স্ক্রাবার হিসেবে লাগাতে পারেন ঠোঁটে।
লেবু-আলু-বিট:
রাতের বেলা ঘুমানোর আগে ঠোঁটে লেবু, আলু ও বিটের রস লাগিয়ে রাখুন। পরদিন সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নিন। এতে ঠোঁটের কালো দাগ দূর হয়ে গোলাপি আভা তৈরি হবে। সপ্তাহে অন্তত একবার এটি করা গেলে ঘরোয়াভাবেই মাত্র কয়েক সপ্তাহে পরিবর্তন বুঝতে পারবেন।
ত্বক আদ্র রাখা:
শরীরে আদ্রতার অভাব দেখা দিলে তা ঠোঁটের ওপরও প্রভাব ফেলে। এ জন্য দিনে অন্তত ৭-৮ গ্লাস পরিমাণ পানি পান করুন। খাদ্যতালিকায় ফলমূল ও শাক-সবজি রাখুন। পাশাপাশি নিয়মিত ভালো মানের লিপবাম ব্যবহার করেন। এতে ফাঁটাভাবও কম দেখা যাবে। চাইলে রাতে ঘুমানোর আগে ঠোঁটে নারকেল তেলও লাগাতে পারেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories