বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার

ইরানের সীমান্তে ভূপাতিত একটি যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ হয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
সূত্রগুলো জানায়, শুক্রবার (৩ এপ্রিল) ইরানের পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে দিনের শুরু থেকেই মার্কিন বাহিনী তাদের ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল। এ অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা হয়। তবে এখন পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি সামাল দিতে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে অন্য কাউকে উদ্ধারকৃত পাইলট হিসেবে উপস্থাপন করা হতে পারে।
প্রাপ্ত কিছু তথ্য অনুযায়ী, শুক্রবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি আধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করলে পাইলট ইজেক্ট করে ইরানের ভেতরে অবতরণ করেন।
আইআরজিসি দাবি করেছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের আকাশে দ্বিতীয় একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। ভূপাতিত যুদ্ধবিমানটি লেকেনহেথ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ছিল এবং এটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories