রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

গাজীপুরের টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, রক্তমাখা ছুরিসহ থানায় থানায় আত্মসমর্পণ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার

টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরে স্ত্রী নিজেই রক্তমাখা ছুরি নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
বুধবার পহেলা এপ্রিল রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মরকুন পূর্ব পাড়ার ৩৭৬ কুদ্দুছ খলিফা রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন অটোচালক রকি (৩৫) ও তার স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক (২৫)। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিশেষ করে স্বামীর চারিত্রিক স্খলন ও পরকীয়ায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে বিরোধ তীব্র আকার ধারণ করে।
ঘটনার রাতে পুনরায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক ঘুমন্ত স্বামী রকির পুরুষাঙ্গ ধারালো ছুরি দিয়ে কেটে দেন। এ সময় ভুক্তভোগী স্বামীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রকিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর অভিযুক্ত স্ত্রী ভয় পেয়ে রক্তমাখা ছুরিসহ টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং আসামিকে হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories