রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

টঙ্গীতে দুগ্রুপের সংঘর্ষে আহত-৬

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৩ বার

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে দুগ্রুপে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও এলোপাতাড়ি মারধরে উভয় গ্রুপের ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৬ এপ্রিল) বিকালে টঙ্গীর এরশাদনগর এলাকার ৩নং ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতরা হলেন- অহিদুল ইসলাম অপু (২৪), সোহাগ মিয়া (২২), লাকী আক্তার (৪৫) ও রবু (৩০), সাগর মিয়া (২৫) ও শাকিল (২৮)। এদের মধ্যে গুরুতর আহত অহিদুল ইসলাম অপু ও সোহাগ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শাকিল ও রবুকে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, গত দেড় বছর আগে এরশাদনগর এলাকায় রবু ও শাকিলসহ কয়েকজন অপুকে মারধর করে। এ ঘটনায় ওই বছর অপু টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করে কাতার চলে যান। পরে সে রোববার কাতার থেকে দেশে এসে এরশাদনগরের বাসায় যায়। একপর্যায়ে সোমবার বিকাল ৪টার দিকে অপু ও সোহাগকে বাসার সামনে পেয়ে রবু, সাগর, শাকিলসহ ৫-৭ জন ধারাল অস্ত্র নিয়ে ধাওয়া করে।

এ সময় রবু গ্রুপের লোকজন অপু ও সোহাগকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে অপুর মা লাকী আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় অপু গ্রুপের লোকজন ধাওয়া দিয়ে শাকিল, বরু, সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. রুমানা হক বলেন, ওই ঘটনায় টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসা অপু ও সোহাগ মিয়ার অবস্থার অবনতি ঘটলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories