ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) এবারের ৭ জন প্রার্থীর মধ্যে এবং এই আসনে দ্বিতীয় ব্যক্তি হিসাবে স্বতন্ত্র প্রার্থী ঘোড় নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন সালমান ওমর রুবেল।
১২ ফেব্রুয়ারী/২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ – ১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে বেসরকারি ফলাফল অনুযায়ী দেখা যায় স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে সালমান ওমর রুবেল, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধানের শীষ প্রতীকের চেয়ে ৬৩৩৯ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। জানা যায় এর পূর্বে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ /২৪ নির্বাচনে মাহমুদুল হক সায়েম প্রথম বারের মত স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হন,দ্বিতীয় বারের মত স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি ইতিহাস গড়লেন । বেসরকারি ফলাফল অনুযায়ী দেখা যায়,
হালুয়াঘাট উপজেলা মোট ভোট কেন্দ্র ৯৪টি এতে ধানের শীষ প্রতীক সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ৬৮৪৮৬ ভোট এবং ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল পেয়েছেন ৬৯৬৭৪ ভোট।
ধোবাউড়া উপজেলা মোট ভোট কেন্দ্র ৪৯ টি এতে ধানের শীষ প্রতীক নিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ৩২৫৮৪ ভোট এবং ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল পেয়েছেন ৩৮৫৬৭ ভোট।
পোস্টাল ভোটে ধানের শীষ পেয়েছে ৮৫৬ ভোট, ঘোড়া প্রতীক পেয়েছে ১০২৪ ভোট।
দুই উপজেলা এবং পোষ্টাল ভোটে মোট ধানের শীষ প্রতীক সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ১০১৯২৬ ভোট এবং ঘোড়া প্রতীক স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল পেয়েছেন ১০৮২৬৫ ভোট,১১ দলীয় রিক্সা প্রতীক থেকে মোঃ তাজুল ইসলাম আকন্দ পেয়েছে ৫২২০৭ ভোট। সব মিলিয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ৬৩৩৯ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
বিজয়ী হয়ে রাতে তার প্রতিক্রিয়ায় সালমান ওমর রুবেল বলেন এই বিজয় হালুয়াঘাট ও ধোবাউড়া আসনে সাধারন নির্যাতিত ও শান্তি প্রিয় মানুষের বিজয়। সবাইকে শান্ত থেকে বিজয় উদযাপনের আহবান জানান পাশাপাশি সর্তক থাকার অনুরোধ করেন।
১৩ ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান কাছ থেকে নব- নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল শুভেচ্ছা গ্রহন করেন।
Leave a Reply