শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ময়মনসিংহ -১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল হামিদ এর প্রার্থিতা প্রত্যাহার

সমীর সরকার, ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, ময়মনসিংহ-১ হালুয়াঘাট ও ধোবাউড়া থেকে ৬জন মনোনয়নপত্র জমা এবং বৈধ প্রার্থী হিসাবে গন্য হওয়ার পর, তাদের মধ্যে থেকে স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হামিদ পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মোহাম্মদ আবদুল হামিদ তার প্রার্থীতা প্রত্যাহার করার পর বাকী ৫ জন প্রার্থীর মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ধানের শীষ)। ময়মনসিংহ উত্তর বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল-স্বতন্ত্র, ময়মনসিংহ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা তাজুল ইসলাম আকন্দ, ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা এডভোকেট জিল্লুর রহমান প্রতিদন্ধিতা করছেন।
আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী কাল প্রার্থীদের মাঝে প্রতীক বিতরন করা হবে, সেই সাথে প্রচারণা চালানো হবে।

আমাদের সাথেই থাকুন

One response to “ময়মনসিংহ -১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল হামিদ এর প্রার্থিতা প্রত্যাহার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories