৫ ডিসেম্বর /২৫ সন্ধ্যার পর বিএনপির কার্যালয়ে হালুয়াঘাটে তিন শহীদ পরিবার যৌথ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। বিগত জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা সহ বিভিন্ন স্থানে নিহত হালুয়াঘাটের তিন শহীদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মলনে এক যুক্ত বিবৃতি দিয়েছেন। তারা লিখিত বক্তব্যে বলেন আমরা লক্ষ্য করছি, গত ৪ ডিসেম্বর /২৫ হালুয়াঘাটে কতিপয় অনলাইন মিডিয়া এবং কিছু সামাজিক যোগাযোগমাধ্য তাদের আইডিতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে যে, আমাদের আলোচনার কথা বলে অথবা অনুদান দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে বিএনপিতে যোগদান করানো হয়েছে। এগুলো সম্পূর্ণ অসত্য ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার।
বক্তব্যে আরও উল্লেখ করেন যে, আমরা সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং পরিপূর্ণ বিবেচনায় বিগত ৯ নভেম্বরে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-(ধাবাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি। আমাদের কাউকে ডেকে নিয়ে যাওয়া, চাপ প্রয়োগ করা বা অনুদানের লোভ দেখিয়ে-এর কোনো ঘটনাই ঘটেনি। এই অভিযোগ সর্ব মিথ্যা ও গুজব ছাড়া আর কিছু নয়। আমাদের পরিবার গুলোর রাজনৈতিক মনোভাব দীর্ঘদিন ধরেই বিএনপির প্রতি সহানুভূতিশীল। আমাদের সন্তানরা শহীদ হওয়ার পর থেকে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ নিয়মিতভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, খোঁজখবর নিয়েছেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতা করেছেন। প্রিন্স সাহেবের উদ্যোগে আমাদের শহীদ সন্তানদের মৃত্যুবার্ষিকীও তাদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।”
আমরা মনে করি, আমাদের সন্তানদের রক্তের ঋণ পরিশোধ এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি-ই সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। এ কারণেই সারাদেশের অন্যান্য শহীদ পরিবারের মতো আমরাও স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করেছি।”
“আমাদের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে যে ধরনের মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে- আমরা এতে বিস্মিত ও ক্ষুব্ধ। যারা ইচ্ছাকৃতভাবে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের এসব অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করছি এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। স্বেচ্ছায়, বিবেচনায় ও সম্মান নিয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি-এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের শহীদ সন্তানদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপিতেই থাকব।
Leave a Reply