বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

নির্বাচনী সহিংসতায় ধোবাউড়ায় নিহত-১ গ্রেফতার ২

সমীর সরকার,ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার

ময়মনসিংহ -১ (হালুয়াঘাট ধোবাউড়ায়) স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক কর্মী ছুরিকাঘাতে নিহত একজন।
ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত ওই কর্মীর নাম নজরুল ইসলাম (৪৬) ।
ধোবাউড়ার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে, ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে।ধোবাউড়া থানা পুলিশ, স্থানীয় লোকজন ও রুবেল সমর্থক সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধোবাউড়া এরশাদ বাজার এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা কার্যালয় উদ্বোধন করেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল সমর্থক নেতাকর্মীরা।

অফিস উদ্বোধন শেষে নেতাকর্মীরা অন্যত্র চলে গেলে সন্ধ্যায় বিএনপি মনোনিত প্রার্থী দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা নজরুল ইসলাম সহ কয়েকজনকে নির্বাচনী অফিস বন্ধ করতে চাপ প্রয়োগ করে। এসময় নজরুল ইসলাম বন্ধ করতে না চাইলে বাকবিতন্ডার তৈরি হয়। এক পর্যায়ে একজন নজরুলকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চরম উত্তেজনা ও জনমনে আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে জানতে চাইলে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে সন্ধ্যায় ছুরিকাঘাতে একজন মারা যায়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন,ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজ করছে। ভোটারদের মতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে রক্তাক্ত করে তোলার এই ন্যাক্কারজনক ঘটনা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তার জবাব কখনোই সহিংসতা হতে পারে না। স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে জোর দাবি-অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত পূর্বক আইনের আওতায় আনতে হবে।
নিহত নজরুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা তাদের পাশে আছি। এই রক্তের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের এ,এসপি মিজানুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories