শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

হবিগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার

বিএনপির মানববন্ধনে বাধা দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পৌরশহরের শায়েস্তানগরে রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির ঘোষণা অনুযায়ী বেলা ১১টার দিকে শায়েস্তানগর এলাকায় মানববন্ধন শুরু করেন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। থেমে থেমে এখনো সংঘর্ষ চলছে।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় দেব জানান, এখনও সংঘর্ষ চলছে। তাই বিস্তারিত বলা যাচ্ছে না।
এখন টিভির হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার জানান, সংঘর্ষে দেশ টিভির প্রতিনিধি আমির হামজাসহ ২ জন আহত হয়েছেন। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories