শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ বার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক চালকসহ দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন— চালক রুবেল হোসেন (৩৫) ও চালকের সহকারী আহাদ আলী (২৭)। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর নিহত এক ট্রাকচালক ও তার সহযোগীর লাশ উদ্ধার করে। এ সময় গুরুতর আহতাবস্থায় ট্রাকটির ভেতর থেকে আরও একজনকে উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানান, সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক ও ঢাকা থেকে সিলেটগামী মুরগির খাবারবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি ওই সংঘর্ষ হয়।

এতে ট্রাক দুটি ধুমড়ে-মুচড়ে যায়। বালুবাহী ট্রাকের চালক যশোর জেলার শার্শা উপজেলার আবুল কাশেমের ছেলে রুবেল মিয়া ও তার সহকারী যশোর জেলার জিকরগাছা উপজেলার সাবর আলীর ছেলে আহাদ আলী ঘটনাস্থলে নিহত হন।

সিলেটের গোয়াইঘাট এলাকার জালাল উদ্দিন গুরুতর আহত হন। হতাহতরা দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকে আটকা পড়েন।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিকের নেতৃত্বে ফায়ার ফাইটার ইমন মিয়া প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আহত জালালকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories