রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

হবিগঞ্জে চা-শ্রমিকদের মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৮০ বার

দৈনিক মজুরি ১৪৫ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা-শ্রমিকরা। আজ রোববার (২১ আগস্ট) বেলা ১১টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে।তেলিয়াপাড়া চা-বাগানের পঞ্চায়েত সভাপতি খোকন তাঁতি বলেন, চা-শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। আমরা যে মজুরি পাই তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষিত করার কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

লস্করপুর চা-ভ্যালির সভাপতি রবিন্দ্র গৌড় বলেন, সুরমা, তেলিয়াপাড়াসহ বিভিন্ন চা-বাগানের শ্রমিকরা নিজ নিজ চা-বাগানে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। দাবি আদায়ের লক্ষ্যে তারা জগদীশপুর পয়েন্টে এসে মহাসড়ক অবরোধ করেছেন।জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানের বাসিন্দা চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, একাধিকবার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও চা সংসদ কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। মালিকপক্ষ ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা দৈনিক মজুরি দিতে চাচ্ছেন। শ্রমিকরা তা মানছেন না। ধর্মঘটের অষ্টম দিনে শনিবার (২০ আগস্ট) সরকারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। কিন্তু শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories