রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে টঙ্গীর এনা কাউন্টারে পিতার মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৮৮ বার

বৃহস্পতিবার সকালে বিমান বন্দর থেকে ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন এনা বাস কাউন্টারে টিকেট কিনে বিশ্রাম করার সময় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহরাব আলী (৬০)। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নজরপুর কুমড়ী গ্রামের মৃত হাজী শরাফত আলী’র ছেলে। নিহতের লাশ উদ্ধার করার পর স্বাভাবিক মৃত্যুজনিত কারণে পরিবারের নিকট ফেরৎও দিয়েছে পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানায়, নিহতের মেঝো ছেলে ইমরান সিঙ্গাপুর যাবে। এজন্য ছেলেকে নিয়ে সে সিলেট হবিগঞ্জ থেকে গত বুধবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসে। বৃহস্পতিবার ভোর রাতে ছেলে বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর পিতা গ্রামের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৭ টার দিকে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন এনা বাস কাউন্টারে এসে হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে গাড়ির টিকেট সংগ্রহ করেন সোহরাব আলী। কিছুক্ষন পর প্রকৃতির ডাকে কাউন্টারের ভিতরে বাথরুমে যান। সকাল সোয়া ৮টায় হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এনা সার্ভিসের গাড়িটি কাউন্টারে এসে পৌঁছলে শরাফত আলীকে গাড়িতে উঠার জন্য বাথরুমের দরজার বাহির হতে ডাকাডাকি করতে থাকে। এসময় কোন সাড়াশব্দ না পেয়ে কাউন্টারে দায়িত্বরত লোকজন থানা পুলিশে সংবাদ দেন। পরে টঙ্গী পূর্ব থানার এসআই শেখ সজল হোসেন ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরাফত আলীকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার এসআই শেখ সজল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে জানতে পারলাম হার্টএ্যাটাকে তার মৃত্যু হয়েছে। আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি দাবী করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories