শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

বাহুবলে নৌকাডুবিতে চার নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২০২ বার

বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে মর্মান্তিক নৌকা ডুবিতে ৪ মহিলা নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের রওয়াইল গুঙ্গিয়াজুড়ী হাওরে এ ঘটনা ঘটে। হামিদ মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৫), মৃত সরাফত মিয়ার স্ত্রী চানবানু (৬২), তমির আলীর স্ত্রী আয়াতুন বেগম (৪০) ও রওশন আলীর স্ত্রী রহিমা বেগম (৭০) ঘটনাস্থলেই নিহত হন। 

জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামের হামিদ মিয়ার কন্যার বিয়ের দাওয়াত দিয়ে বাহুবল উপজেলার স্নানঘাট থেকে সাথে আরও কয়েকজন পাড়া প্রতিবেশি মহিলা নিয়ে নৌকাযোগে বাড়ি ফেরার পথে তার স্ত্রী জরিনা বেগম উল্লেখিত স্থানে আসামাত্র ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এতে চার নারীর মৃত্যু হয়। খবর পেয়ে রওয়াইল গ্রামবাসি এসে ডুবন্ত নৌকা থেকে নৌকার যাত্রীদের উদ্ধার করে। ঘটনার পরপরই বাহুবল  নবীগঞ্জের সার্কেল এএসপি আবুল খয়ের ও বাহুবল মডেল থানার ওসি রাকিবুল ইসলাম খানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশগুলো হবিগঞ্জ সদর থানা পুলিশের জিম্মায় দেয়া হয়েছে এবং আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories