সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

হবিগঞ্জে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ বার

নিখোঁজের একদিন পর হবিগঞ্জ পৌর এলাকার পুরাণ মুন্সেফীর পুকুর থেকে শ্যামল দাশ নামে এক স্কুল ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্যামল দাশ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভবানীপুর গ্রামের রাবিন্দ্র দাশের পুত্র। সে শহরের হাইস্কুলের ছাত্র ছিলো। শ্যামল দাশের পিতা রাবিন্দ্র দাশ পরিবার পরিজন নিয়ে শহরের কামারপট্টিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। পাশাপাশি একটি সিকিউরিটি কোম্পানিতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন তিনি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। 

জানা যায়,  বুধবার (৩১আগস্ট) সকালে  তার পুত্র শ্যামল দাশ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।। রাতে বাসায় না ফেরায় পরিবারেরর সদস্যরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে পুরাণ মুন্সেফী পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। সেখানে শ্যামলের বাবাসহ পরিবারের অন্য সদস্যরা এসে লাশটি শ্যামল দাশের বলে চিহ্নিত করেন। বিষয়টি তাৎক্ষণিক হবিগঞ্জ সদর থানায় খবর দিলে থানার এসআই সজিবের নেতেৃত্বে একদল পুলিশ এসে লাশ উদ্ধার করেন। সে সাঁতার জানতো না বলে জানা গেছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories