রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

আজ জাতীয় শিশু পুরস্কার দেবেন রাষ্ট্রপতি

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ বার

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০, ২০২১ পুরস্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি।

বিকেল সোয়া চারটায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। এতে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির চেয়ারম্যান লাকি ইনাম। আলোচনায় অংশ নেবেন মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।এ উপলক্ষে আজ (শনিবার) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তিনি বলেন, শিশুদের সুপ্ত সম্ভাবনার বিকাশ, তাদের অধিকার রক্ষা এবং শিশুবান্ধব এক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এটি অবশ্যই মন্ত্রণালয়ের একটি বাস্তবোচিত উদ্যোগ। প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের পথ অনুসরণ করে ডিজিটাল বাংলাদেশের মতো একটি ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠার জন্য শিশুরা আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে।বাংলাদেশ শিশু অ্যাকাডেমি আয়োজিত ২০২০ এবং ২০২১ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাটি সারাদেশের উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে জাতীয় পর্যায়ে বিজয়ী শিশুদের অংশগ্রহণে ৩০টি বিষয়ে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রায় সাড়ে ৬ লাখ শিশু অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বিজয়ী ৪৭৪ জন শিশু এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ২০২০ সালের ছয়জন ও ২০২১ সালের ছয়জনসহ মোট ১২ জন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করবে।অনুষ্ঠানে শিশুর উন্নয়ন, বিকাশ ও সুরক্ষা বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ উপলক্ষে স্মারকগ্রন্থ ‘আলোর ফুল’ প্রকাশিত হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories