বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে নয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৪৫ বার

আসন্ন এইচএসসি পরীক্ষার আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।সারাদেশে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে নেওয়া না হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চলতি বছরে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় বিষয়ে এইচএসসি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর শেষ হবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোববার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়োগ পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এইচএসসি পরীক্ষায় যেহেতু অনেক পরীক্ষার্থী তাই পরীক্ষা শেষ না করে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, এখনও নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হয়নি।  করোনা মহামারির কারণে দীর্ঘদিন প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।তবে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এক অনুষ্ঠানে বলেন, শিক্ষক স্বল্পতা দূর করতে আসছে ডিসেম্বরের মধ্যে ৩২ হাজার ৭০০ জন সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories