জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যার পর যে কয়জন বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকে জাতীর পিতা হত্যাকারীদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে ছিল তাদের একজন নালিতাবাড়ি উপজেলা প্রত্যন্ত গ্রামের দরিদ্র কৃষক পরিবারের ছেলে আলহা্জ্ব বদীউজ্জামান বাদশা । যিনি এক সময় বাংলাদেশ কৃষি বিস্ব বিদ্যালয়ের দাপুটে প্রভাবশালী সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি থেকে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তিতে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি থাকা অবস্থায় ৯০ এ স্বৈর-শাসক বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন,এবং বেগম খালেদা জিয়া সময়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে মানুষকে উদজীবিত করেছেন।

সেই সময় তার বক্তব্য শুনার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসত।সেই ক্ষন জন্মা ব্যক্তি বাংলাদেশ আওয়ামীলীগের মূত্যু আগ পর্যন্ত কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য ছিলেন। তিনি নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে, চেয়ারম্যান ফোরামের সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে ছিলেন। যিনি গত কাল রাত ৩.৩০ মিনিটে লিভার ক্যন্সারে আক্রান্ত হয়ে সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেছেন, ঢাকাতে দুইটি ময়মনসিংহ বিস্ববিদ্যালয়ে এক বার সর্বশেষ বিকাল ৫,৩০মিনিটে নালিতাবাড়ি তারাগন্জ পাইলট স্কুলে হাজার হাজার মানুষের অশ্রু নয়নভরা জানাযায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংস্কৃতি প্রতিমন্রী কে এম খালেদ বাবু, হুইপ আতিউর রহমান আতিক এবং জেলার আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার সমস্ত জনপ্রতিনাধিরা জানাযায় অংশ গ্রহন করেন। শেরপুর জেলার সভাপতি ও হুইপ আতিউর রহমান এমপির আবেগ ঘন বক্তব্য উপস্থিত সকলের চোখে জল এনে দেয় । তার বক্তব্য প্রদানের সময় অনেকেই উচ্চ স্বরে কাঁন্না করতে দেখা যায়।
পরে নালিতাবাড়ি পৌর কবরস্থানে তার পিতা মাতা ও বড় ভাইয়ের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।
Leave a Reply