রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বরগুনায় জুমার নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

বরগুনা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২২৫ বার

বরগুনার তালতলীতে নামাজরত অবস্থায় ওয়াহেদ মিয়া নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলা সড়ক এলাকায় জুমার নামাজপড়া অবস্থায় মারা যান। তিনি উপজেলার সুন্দরীয়া এলাকার বাসিন্দা।

জানা যায়, ওয়াহেদ মিয়া কাজের জন্য তালতলী বাজারে আসায় মার্কাজুল জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ পড়ার সময় পেটে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে জায়নামাজে শোয়ালে তিনি সেখানেই মারা যান।

মসজিদের মুসল্লি ও ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু জানান, তিনি অসুস্থ বোধ করলে নামাজ শেষ হওয়ার পরপরই তাকে আমরা জায়নাজের মাঝেই শোয়ায়ে দেই। সেখানেই তিনি মারা যান। পরে তার আত্মীয়স্বজন আসলে মরাদেহ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories