মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা ইরানকে এখনই হুমকি মনে করছেন না আইজেনকট, দ্বিমত নেতানিয়াহুর

বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে অবস্থান করছেন, তারা দেশে ফিরলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ সিদ্ধান্তের কোনো ব্যত্যয় হবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিদেশে পালিয়ে থাকলে বাংলাদেশের আইন অনুযায়ী তার ক্ষেত্রে যে অবস্থান নেওয়া হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে তিনি বলেন, রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে কী বলছে, সেটা নিয়ে আলোচনা করে গণমাধ্যম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও একই উত্তর দেব। শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা দেশে এলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর বিষয়ে কারও সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলোচনা হয়নি।
শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন, সেটিই নিশ্চিতভাবে জানা নেই। দেশ ছেড়ে যাওয়ার পর থেকে সাংবাদিকরাও তার বর্তমান অবস্থান বা প্রকাশ্য উপস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্য পেয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রয়েছে। জুলাই-আগস্টের হত্যাকাণ্ড, গুম ও হত্যার নির্দেশ দেওয়ার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি এবং হাদির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের মধ্যে যারা ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলছে।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রকাশিত খবরকে ‘পলিটিক্যাল স্টান্ট’ বলে অভিহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসতে চাইলে আসতে পারেন। তবে দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। এ ধরনের রাজনৈতিক বক্তব্যের কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে শামা ওবায়েদ বলেন, তিনি নিজের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন আবার আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলার চেষ্টা করছেন।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনসংক্রান্ত প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট, এনআইডি বা এ ধরনের কোনো সুবিধা দেওয়ার বিধান নেই। এ ক্ষেত্রেও আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।
তিনি পুনর্ব্যক্ত করেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট।
এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরও শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বক্তব্য দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক বিষয় নয়। দেশে ফিরতে হলে তাকে বন্দি হিসেবেই ফিরতে হবে, হাতকড়া পরেই আসতে হবে।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন হুমায়ূন কবির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories