মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা ইরানকে এখনই হুমকি মনে করছেন না আইজেনকট, দ্বিমত নেতানিয়াহুর ইসরায়েলি সেনাবাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যা ৪ ডিসেম্বর শুরু ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ নসীব-এর সেটে অভিনেতা সোহেল খানের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই: তথ্য উপদেষ্টা

ইরানকে এখনই হুমকি মনে করছেন না আইজেনকট, দ্বিমত নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার

ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপের প্রয়োজন দেখছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকট। তবে তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইসরায়েলের পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে আইজেনকট বলেন, ইরানের হুমকি ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুতর।
তবে, নতুন সরকার গঠনের আগে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না তিনি।
অন্যদিকে, নেতানিয়াহু ইসরায়েলকে ঘিরে গুরুতর ও বড় ধরনের হুমকির কথা তুলে ধরেছেন।
এসব হুমকিকে ছোট করে দেখার জন্য আইজেনকটের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, কেউ এমন করলে তা রাজনৈতিক উদ্দেশ্যেই করেন। একই সঙ্গে, জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বানও জানিয়েছেন তিনি।
এদিকে, নতুন সরকার গঠন নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের দলের মধ্যে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। গত রোববার দুই দলের প্রতিনিধিদের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, হার্জলিয়ার একটি হোটেলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও আইজেনকটের ইয়াশার পার্টির প্রতিনিধিরা বৈঠক করেন।
বৈঠকে নতুন সরকারের নেতৃত্ব কে দেবেন এবং কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সরকারে থাকবেন কি না, তা নিয়ে মতবিরোধ দেখা দেয়।
লিকুদ পার্টি বেন-গভিরকে সরকারে রাখতে চায়। অন্যদিকে, ইয়াশার পার্টি তাকে বাদ দেওয়ার পক্ষে।
যৌথ বিবৃতিতে দুই দল জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে। এ বিষয়ে আরও বৈঠক হবে। তবে, পরবর্তী বৈঠকের তারিখ জানানো হয়নি।
গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১৩ আসন পিছিয়ে।
আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে। প্রয়োজনে সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
সূত্র: আল-আরাবিয়া

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories