নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতামূলক মামলায় মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার মোর্শেদকে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।
সোমবার পৌর শহরের দৌলতপুর একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, মোহনগঞ্জ থানায় গত ১১ই নভেম্বর দায়েরকৃত নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন বলেন, ১৫ (৩)/২৫০ ধারার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সোমবার দুপুরে গোলাম সারোয়ার মোর্শেদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply