মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা ইরানকে এখনই হুমকি মনে করছেন না আইজেনকট, দ্বিমত নেতানিয়াহুর ইসরায়েলি সেনাবাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যা ৪ ডিসেম্বর শুরু ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ নসীব-এর সেটে অভিনেতা সোহেল খানের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই: তথ্য উপদেষ্টা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়েছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভাগের আট জেলার ৩২টি কলেজের ৯৫০ জন শিক্ষার্থী ৭২টি ইভেন্টে অংশ নেন। গতকাল রবিবার (২২ নভেম্বর) টানটান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ২৮৪ জন ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
প্রতিযোগিতায় ফুটবল, ভলিবল, সাঁতার, কাবাডি, ক্রিকেট ও হকিসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীরা অংশ নেন। ফুটবল, ভলিবল ও সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা এডওয়ার্ড কলেজ। কাবাডিতে জয়পুরহাট কলেজ, ক্রিকেটে রাজশাহী কলেজ এবং হকিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
গত ২১ নভেম্বর রাজশাহী মহানগরীর পবা এলাকায় সরকারি শারীরিক শিক্ষা কলেজের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড মোহাম্মদ আলী জিন্নাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের অনুরোধ জানান। এর জবাবে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান বলেন, গাজীপুর বা তার পার্শ্ববর্তী এলাকায় সরকারের অনেক খাস জমি রয়েছে। যথাযথভাবে আবেদন করা হলে তিনি জমি বরাদ্দের ব‍্যবস্থা করবেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক (মিলন), রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম সুইট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম ।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিভুক্ত কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াছ উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মুহাম্মদ আব্দুল আলীম।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত ক্রীড়াবিদদের নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories