রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৮ বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। একই সঙ্গে কারাগারে তার যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দেশটির রাজনৈতিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফলকার টুর্ক। তিনি বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া এবং তার সঙ্গে যথাযথ আচরণ করা প্রয়োজন। রাজনৈতিক উত্তেজনা কমাতেও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
জাতিসংঘের এই কর্মকর্তা মনে করেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা কমাতে তা আস্থার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
এদিকে, মানবিক কারণে ইমরান খানের মুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব উঠেছে শ্রীলঙ্কার সংসদেও। তবে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলতে পারে—এমন আলোচনায় জড়াতে চায় না শ্রীলঙ্কা সরকার। সূত্র: নিউজওয়ার, টাইমস অফ ইন্ডিয়া

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories