শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : খলিলুর রহমান ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে পিরোজপুরে বৃষ্টি শুরু, ঝুঁকিতে উপকূলের বেড়িবাঁধ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ উনি (শেখ হাসিনা) এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ হুথি হামলার আতঙ্কে ২ দিনে সৌদিতে ১৫ বার সতর্কতা রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ যশোরে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি, ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১১ বার

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটের রিপাবলিকান সদস্যরা। এর ফলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের অবস্থানের প্রতি সমর্থনই প্রকাশ পেল। তবে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে যুদ্ধবিরোধী জনমতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিনেটে ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি বাতিল হয়।
প্রস্তাবটি অনুমোদিত হলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা তা অব্যাহত রাখার জন্য কংগ্রেসের সম্মতি নিতে হতো ট্রাম্পকে। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোল্যুশনের অধীনে এটি উত্থাপন করা হয়েছিল। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়।
সিনেটের ভোটে দলীয় অবস্থানের প্রতিফলন দেখা গেছে। প্রস্তাবের পক্ষে অবস্থান নেন তিন রিপাবলিকান সিনেটর—মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকাওস্কি ও কেনটাকির র‍্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে শুধু পেনসিলভানিয়ার জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। ডেমোক্র্যাটিক পার্টি থেকে দূরত্ব বজায় রাখা এই সিনেটর ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্যোগ এবারই প্রথম নয়। কংগ্রেসের অনুমতি ছাড়া সামরিক অভিযান চালানোর ক্ষমতা সীমিত করতে এর আগেও একাধিকবার চেষ্টা করেছেন আইনপ্রণেতারা। গত জুনে একই ধরনের একটি প্রস্তাব সিনেটে পাস হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়া অন্যান্য উদ্যোগ সফল হয়নি। এবারের প্রস্তাবটির কোনো বাধ্যতামূলক আইনি কার্যকারিতা ছিল না; মূলত প্রতীকী পদক্ষেপ হিসেবেই এটি আনা হয়েছিল।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার ক্ষমতা এককভাবে কংগ্রেসের হাতে ন্যস্ত।
যুদ্ধ নিয়ে বাড়ছে মার্কিন নাগরিকদের অসন্তোষ
ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে। মধ্যবর্তী নির্বাচনের পর প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান, কংগ্রেস এমন আইন প্রণয়ন করুক, যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা যায়। এ ধরনের আইনের পক্ষে মত দিয়েছেন ৯৩ শতাংশ ডেমোক্র্যাট ও ৫১ শতাংশ রিপাবলিকান।
ইউগভের আরেকটি জরিপেও যুদ্ধবিরোধী মনোভাবের চিত্র উঠে এসেছে। এতে অংশ নেওয়া ৪৪ শতাংশ মার্কিন নাগরিক জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করেন এমন প্রার্থীদের ভোট দেওয়ার সম্ভাবনা তাঁদের কম। অন্যদিকে ১৩ শতাংশ বলেছেন, যুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের সমর্থন করার সম্ভাবনা তাদের বেশি।
যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তের ক্ষেত্রে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। তিনি প্রস্তাবটির পক্ষে ভোট দিতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। তার মতে, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে যুদ্ধ নিয়ে জনগণের অসন্তোষের পাশাপাশি খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যের বাড়তি দাম নিয়ে উদ্বেগও প্রতিফলিত হয়েছে।
ভোটের আগে টিম কেইন বলেন, ‘৩ নভেম্বরের নির্বাচনের ফলাফলে যুদ্ধটির প্রতি জনগণের অসন্তোষ একেবারে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories