শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : খলিলুর রহমান ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে পিরোজপুরে বৃষ্টি শুরু, ঝুঁকিতে উপকূলের বেড়িবাঁধ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ উনি (শেখ হাসিনা) এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ হুথি হামলার আতঙ্কে ২ দিনে সৌদিতে ১৫ বার সতর্কতা রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ যশোরে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি, ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

উনি (শেখ হাসিনা) এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১২ বার

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে এখন লাশের অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। পোস্টে শেখ হাসিনাকে একজন ‘সাইকোপ্যাথ’ চরিত্রের মানুষ বলেও আখ্যা দিয়েছেন তিনি।
নিজের পোস্টে সোহেল তাজ লিখেন, উনি এখন লাশের অপেক্ষায় আছেন।
এরপরই তিনি লিখেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লিখেন, উনি সম্প্রতি বলেছেন যে ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ-তিনি চান নিজের দলের লাশ। এ জন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন।
সবশেষে সোহেল তাজ লিখেন, এটাই হচ্ছে একজন “psychopath” (সাইকোপ্যাথ)-এর চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories