শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : খলিলুর রহমান ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে পিরোজপুরে বৃষ্টি শুরু, ঝুঁকিতে উপকূলের বেড়িবাঁধ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ উনি (শেখ হাসিনা) এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ হুথি হামলার আতঙ্কে ২ দিনে সৌদিতে ১৫ বার সতর্কতা রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ যশোরে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি, ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

যশোরে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি, ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার

ভারতের অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তবে উপকূলে পৌঁছানোর আগেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে ঝড়টি। এর প্রভাবে বাংলাদেশেও শুরু হয়েছে বৃষ্টি ও দমকা হাওয়া। গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ১১৭ কিলোমিটার বেগে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া ‘আকভান’ উপকূলে পৌঁছানোর আগে দুর্বল হয়ে পড়ে। বর্তমানে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস নিয়ে উপকূল অতিক্রম করছে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ভারতের ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষ করে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের শুক্রবার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সাগরও বিক্ষুব্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৯ মিলিমিটার।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব শনিবার পর্যন্ত থাকতে পারে। তবে শুক্রবার থেকেই বৃষ্টির মাত্রা কমতে শুরু করবে। শনিবারও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories