শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : খলিলুর রহমান ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে পিরোজপুরে বৃষ্টি শুরু, ঝুঁকিতে উপকূলের বেড়িবাঁধ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ উনি (শেখ হাসিনা) এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ হুথি হামলার আতঙ্কে ২ দিনে সৌদিতে ১৫ বার সতর্কতা রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ যশোরে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি, ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে পিরোজপুরে বৃষ্টি শুরু, ঝুঁকিতে উপকূলের বেড়িবাঁধ

পিরোজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ বার

ভারতীয় উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বাংলাদেশে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই বাংলাদেশের উপকূলের কাছাকাছি চলে এসেছে। এর প্রভাবে উপকূলীয় জেলা পিরোজপুরে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে বৃষ্টি ও বাতাসের সঙ্গে বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রয়েছে এ জেলার নদী পাড়ের কয়েক হাজার মানুষ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত জেলায় গত ২৪ ঘন্টায় ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
পিরোজপুর নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেদুল হক বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আসার আশঙ্কা নেই। এটি ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পিরোজপুরে প্রায় ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার পর্যন্ত দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত পানি বাড়ার কোন তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ পিরোজপুরে আঘাত হানার কোন সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড়ের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। ঘূর্ণিঝড় পরবর্তী মোকাবেলায় একটি টিম প্রস্তুত রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের ঘূর্ণিঝড় সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তির ২০ নম্বর বুলেটিনে জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যরাতে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড় হিসেবেই আজ দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর কেন্দ্র থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার সময় বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১১৭ কিলোমিটার পর্যন্ত উঠছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের আশপাশের সাগর বেশ উত্তাল রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং আশপাশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories