শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : খলিলুর রহমান ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে পিরোজপুরে বৃষ্টি শুরু, ঝুঁকিতে উপকূলের বেড়িবাঁধ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ উনি (শেখ হাসিনা) এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ হুথি হামলার আতঙ্কে ২ দিনে সৌদিতে ১৫ বার সতর্কতা রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ যশোরে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি, ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মানচিত্র দেখুন
নিহত শেফালী বেগম উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাঁর বাবার নাম কোঁকড়া।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তাঁর ছেলে মো. নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হওয়ার সময় তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তদন্ত শেষে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories