মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার

অপরিকল্পিত নগরায়ণ, তীব্র যানজট আর দুর্নীতির শৃঙ্খল ভেঙে গাজীপুরকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত ‘মডেল নগরী’ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের তৃতীয় কর্মদিবসে গাজীপুর মহানগরের ওয়্যারলেস এলাকায় গাউক কার্যালয়ে পৌঁছালে গণমাধ্যমকর্মী, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে ফুলেল সংবর্ধনায় সিক্ত করেন।
এর আগে গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
কার্যালয়ে মতবিনিময়কালে নবনিযুক্ত চেয়ারম্যান ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে গাজীপুরকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেন। এ লক্ষ্যে সড়ক যোগাযোগের উন্নয়ন, অপরিকল্পিত নগরায়ণ রোধ, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন তিনি। বিশেষ করে শিল্পনগরীর লাখ লাখ শ্রমিকের কল্যাণে আলাদা হাসপাতাল, নিরাপদ আবাসন ও তাদের সন্তানদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি প্রবাসীদের জন্য পৃথক ‘প্রবাসী পল্লী’ এবং তুরাগ নদের দুই পাশে সৌন্দর্যবর্ধনের পরিকল্পনার কথা জানান তিনি।
প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে কাজী ছাইয়েদুল আলম বাবুল দৃঢ় কণ্ঠে বলেন, শীর্ষ নেতৃত্ব দুর্নীতিমুক্ত থাকলে অধস্তন কেউ অনিয়ম করার সাহস পাবে না। গাউকে সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন এবং ফাইল অনুমোদনে কোনো দীর্ঘসূত্রতা না থাকে, তা কঠোরভাবে নিশ্চিত করা হবে।
প্রতিকূল রাজনৈতিক পরিবেশে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সফল নেতৃত্ব দেওয়া এবং বর্তমানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনকারী কালিয়াকৈরের এই কৃতী সন্তানের ক্লিন ইমেজ ও বিচক্ষণতা নগরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তৃতীয় কর্মদিবসে তাকে স্বাগত জানান গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকালের খবরের গাজীপুর জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম কাঞ্চন, গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও আনন্দ টিভির গাজীপুর প্রতিনিধি খোরশেদ আলম, টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি দিল আফরোজসহ দলীয় নেতাকর্মী ও সুধীজন।
নতুন এই দায়িত্বে প্রধানমন্ত্রীর নির্দেশিত পরিচ্ছন্ন ও আধুনিক নগর গঠনে সংসদ সদস্য ও সিটি করপোরেশনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories