মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

তালতলী শুভসন্ধা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই পর্যটক

বরগুনা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৮৫ বার

বরগুনার তালতলী শুভসন্ধা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এনএসআই কর্মকর্তাসহ দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় তার পরিবারের তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছে।বুধবার (১৩ জুলাই ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুইজন হলো মস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুই(১৮)। মস্তফা কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে বরগুনায় কর্মরত আছেন। এ সময় উদ্ধার কৃতরা হলো মস্তফা কাদেরর স্ত্রী সেলিনা সিকদার(৩৫),ছেলে মাহাতির মোহাম্মাদ(০৯),ও আরেক ছেলে আবদুল করিম(১৬)।নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করেন সেই সুবাদে ঢাকা থেকে স্ত্রী,দুই ছেলে তার স্ত্রীর বোনের জুইকে নিয়ে ঈদের ছুটিতে শুভসন্ধা সমুদ্র সৈকতে ঘুড়তে আসেন। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে যায়। ঠেউয়ে তোড়ে মুহূর্তের মধ্যে সমুদ্রের মাঝে নিয়ে যায় তাদের সবাইকে। পরে খোঁজাখুঁজির পর তিন জনকে পাওয়া গেলেও এনএসআই কর্মকর্তাসহ জুই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে।প্রত্যক্ষদর্শী মাসুম গাজী,সবুজ পাটোয়ারী, নাইম গাজী বলেন,  এনএসআই কর্মকর্তা তার পরিবার নিয়ে সৈকতের কাছে সাঁতার কাটতে নামেন। এ সময় ঢেউয়ের আঘাতে সবই বিচ্ছিন্ন হয়ে হাত থেকে  ছুটে গেলে সবইা ডুবে যান। কেউ সাঁতার কাটতে জানতেন না। তাদেরকে অন্য পর্যটকেরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। তালতলী ফায়ার সর্ভিসের অফিসার মো. আহসান হাবিব জানান, গোসল করতে নেমে নিখোঁজদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। আরও দুইজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories