রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বরগুনায় সাবেক সভাপতি ও জিপিসহ ১২ আইনজীবী কারাগারে

বরগুনা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার

বরগুনায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জিপি সহ ১২ জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার তারা বরগুনা জেলা জজ আদালতের বিশেষ ট্রাইবুনালে হাজির হতে আসলে তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। বরগুনা সদর থানায় করা মামলায় ইতিপূর্বে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ।
জামিন নামঞ্জুর হওয়া আইনজীবীর হলেন বরগুনা জেলা বারের সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, সাবেক জিপি মে. মজিবুর রহমান, বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মজিবুল হক কিসলু,জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল রাব্বি,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পল্টু,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল্লা আল মামুন,জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম মিলন,পাথরঘা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আঃরহমান জুয়েল,আমতলী উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বলেন ২০২৩ সালে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে বরগুনা সদর থানার মামলা নং ২৬১/২৫ এ তারা আসামি ছিল। তারা সবাই কমবেশি রাজনীতির সাথে জড়িত ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories