রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ আইনজীবী জেলহাজতে

বরগুনা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার

বরগুনা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন।
১২ আইনজীবী হলেন-বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, মো. মজিবর রহমান, মো. হুমায়ুন কবির, মো. নুরুল ইসলাম, মো. মজিবুল হক, হুমায়ুন কবির পল্টু, জুনায়েত হোসেন জুয়েল, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসাইন, সাইমুল ইসলাম রাব্বি, আবদুর রহমান জুয়েল ও আমিরুল ইসলাম মিলন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনা দেখিয়ে প্রায় দুই বছর পর চলতি বছরের ৩০ এপ্রিল বরগুনা থানায় মামলা দায়ের করেন। তার অভিযোগ, ওই দিন সকাল ১১টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু ও সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে ১৫৮ জন নেতাকর্মী জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষতি সাধন করেন।
আসামিরা চলতি বছরের গত ২ জুলাই হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান এবং ২১ জুলাই বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে জামানতের নথি দাখিল করেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই ২৪ জুলাই তারা পুনরায় একই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। নথি তলবের পর মঙ্গলবার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ১২ আইনজীবীর জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories