শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১০ বার

ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে দুর্গাপূজা, কালীপূজা-দীপাবলি ও ছটপূজা উপলক্ষে কয়েক দফায় মোট ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এ সময়ে বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে।
ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৬ অক্টোবরের চিঠিতে ছুটির এ সময়সূচি জানানো হয়েছে। চিঠি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২৪ অক্টোবর, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে যথাক্রমে ২৫ অক্টোবর, ১১ নভেম্বর ও ১৭ নভেম্বর থেকে কার্যক্রম স্বাভাবিক হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এবং বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব উপলক্ষে ছুটি থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে।
ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ছুটির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ মো/. আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে তাঁরা চিঠি পেয়েছেন।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ওসি কেফাতুল্লা ওয়ারেছ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস-সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories