সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

বরগুনা থেকে সরানো হলো ৫ পুলিশ সদস্যকে

বরগুনা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি থামানোর নামে লাঠিচার্জের ঘটনায় আরও পাঁচ পুলিশ সদস্যকে বরগুনা জেলার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারসহ এ পর্যন্ত মোট ছয়জনকে এ জেলা থেকে সরিয়ে নেওয়া হলো।মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান। বিস্তারিত ব্যাখ্যা না দিলেও মোট ছয়জনকে বরগুনা জেলা পুলিশে দায়িত্ব পালন থেকে সরিয়ে নেওয়ার সত্যতা স্বীকার করেন তিনি।

সর্বশেষ পাঁচজন হলেন, বরগুনা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাগর দে, সদর থানার কনস্টেবল রুহুল আমিন, ডিবির এএসআই ইসমাইল, কনস্টেবল এম সানি, পুলিশ লাইন্সের কনস্টেবল মো. রাফিউল ইসলাম।এর মধ্যে সাগর দে, রাফিউল এবং এম সানিকে ভোলা পুলিশ লাইন্সে এবং ইসমাইল ও রুহুল আমিনকে পিরোজপুর পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে।এর আগে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। তিনি জানান, বরগুনার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের নিজেদের নিরাপত্তা এবং কমিটির তদন্তে যেন তারা প্রভাব বিস্তার করতে না পারেন, সে জন্য বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শনাক্ত করে মাত্রাতিরিক্ত লাঠিচার্জকারী ছয়জনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। এ তালিকায় আরও সাতজন রয়েছেন। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঢালাওভাবে একদিনে সরিয়ে নেওয়ায় বাহিনীর ওপর মানুষের খারাপ ধারণা জন্মাবে বলে পর্যায়ক্রমে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।১৫ আগস্ট বরগুনায় জাতীয় শোক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগের মারামারি ঠেকাতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম লাঠিচার্জ করে। এ ঘটনায় পুলিশের একটি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories