শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত-২

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২২১ বার

কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিশাডরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-সাহাজুল (৩০) ও বিজয় (৩২)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে লরি থেকে পেট্রোল আনলোড করার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। বিষয়টি ভেড়ামারা ফায়ার স্টেশনকে জানানো হলে ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় ওই ফিলিং স্টেশনের কর্মরত দুইজন কর্মচারী গুরুতর দগ্ধ হন। দগ্ধ দু’জনকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া ফায়ার স্টেশনের লিডার হুমায়ুন কবীর জানান, তেল আনলোড করতে গিয়েই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories