শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে বাসে আগুন, কি জানাল পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ বার

কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে পুলিশের জব্দকৃত হানিফ পরিবহনে বুধবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটি ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বাসটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার রাত ১১টার দিকে হঠাৎই কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে পুলিশের জব্দকৃত হানিফ পরিবহনে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। তবে এরই মধ্যে বাসটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। কোনো নাশকতা নয় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও জানান তিনি।
একই দাবি করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা। তিনি জানান, গত ১৮ নভেম্বর বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৮ মাইল নামক স্থানে যাত্রীবাহী ওই বাসটি উল্টে যায় এতে অন্তত ২৬ যাত্রী আহত হন। পরে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে তাদের হেফাজতে নিয়ে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories