বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৭৭ বার

-সিলেট মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরও দুজন।আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের নাসির আলম (২৮) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাদিউল ইসলাম কামালী (২৪)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক ও জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা হালুয়ারগাঁও এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশায় থাকা দুজনের মৃত্যু হয়। আহত দুজনকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories