রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সিলেট বিশ্বনাথ আকিলপুরে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৬৯ বার

৩১ জুলাই সোমবার ২০২৩ সিলেট বিশ্বনাথ আকিলপুরস্থ ডঃ মঞ্জশ্রী একাডেমীর উদ্যোগে ছড়া আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমন বিপ্লব, প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ড প্রবাসী আর রহমান এডুকেশন ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ইংরেজি গ্রন্থের লেখক মাওলানা নুরুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক হিমাংশু রায় হিমেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির কম্পিউটার বিভাগের পরিচালক মোঃ জাকির হোসেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী আব্দুল কাদির।

আবৃত্তিতে পঞ্চম শ্রেণীর প্রথম হয়েছে মুক্তাদির এহসান মাহির, দ্বিতীয় নিয়ামা আক্তার, তৃতীয় সিদরাতুল মুনতাহা ঐশী। চতুর্থ শ্রেণীতে প্রথম হয়েছে শুভ্র আচার্য, দ্বিতীয় তপা আচার্য, তৃতীয় মরিয়ম আক্তার। তৃতীয় শ্রেণীতে প্রথম হয়েছে রবিউল ইসলাম, দ্বিতীয় ঊর্মি, তৃতীয় নিলয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন একাডেমির থেকে প্রকাশিত মাসিক প্রতিভার সম্পাদক মোঃ আব্দুল করিম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories