সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতীয় পণ্যসহ ৬ চোরাকারবারি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৩১ বার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে শহরের পশ্চিম ইকড়ছই এলাকা থেকে ৫ হাজার ৭৬০ পিস জনসন বেবি ক্রিম, ৮ হাজার পিস জান্ডু আলটা পাওয়ার ক্রিম, ১ হাজার ৪৪০ পিস জনসন বেবি ওয়েল ৫০ এমএল ৪০ পিস, জনসন বেবি ওয়েল ১০০ এমএল ৮০০ পিস নিভিয়া  ময়েশ্চারাইজ ক্রিম, যার বাজার মুল্য প্রায় ১৮ লাখ  টাকা। 

এ ঘটনায় জড়িত সন্দেহে আলামিন মিয়া (২২), মো. কাউছার (২৮), শাহ আলম (৩৬), মো. আল আমিন(৩৬), ফজর আলী (৪০), ফরহাদ মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এক সংঘবদ্ধ চক্র ভারতীয় কসমেটিকস অবৈধভাবে এনে বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার ও ছয়জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories